শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩০

আগুনের সঙ্গে খেলছে আমেরিকা: পুড়ছে ইউরোপ

আগুনের সঙ্গে খেলছে আমেরিকা: পুড়ছে ইউরোপ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সাম্প্রতিক বছরে পৃথিবীর উত্তর গোলার্ধ্বে দাবালন ও অতিরিক্ত তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে আর্কটিক সুইডেন, গ্রিস থেকে ভূমধ্যসাগর, দাবানল ছড়িয়ে পড়ে সবখানে।

ইউরোপ যখন সবুজ ভূমিকে আগুনে পুড়ে মর্মর হতে দেখেছে তখন জাপান এবং কোরিয়াতে অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে মৃত্যুবরণ করছে অনেকে।

গ্রীষ্মে জাপানে অতিরিক্ত গরমে মারা গিয়েছে ১১৯জন। গরমে অতিষ্ঠ হয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয় হাজারো ব্যক্তি। গ্রিসে দাবানলের কবলে পড়ে মারা যায় ৯১জন। ক্যালিফোর্নিয়ার দাবালনে এই পর্যন্ত গ্রাস করেছে ৮টি প্রাণ।

কানাডার কুইবেকে অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের শিকার হয়ে মারা গিয়েছে ৭০জন। মে’তে পাকিস্তানের করাচিতে অতিরিক্ত তাপমাত্রার মারা যায় ৬৫জন। দক্ষিণ কোরিয়ায় মারা যায় ২৯জন। ১৯৭৭ সালের পর রেকর্ড পরিমাণ তাপমাত্রার মুখে পড়েছে স্পেন এবং পর্তুগাল।

শনিবার অতিরিক্ত তাপমাত্রার প্রভাবে স্পেন ও পর্তুগালে ৩জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সুইডেনে দাবালন আর্কটিক পর্যন্ত ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যেও অতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাচরাল ক্লাইমেট চেঞ্জ জার্নাল জানায়, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে এই শতাব্দীতে আসছে বছরগুলোতে আরো অতিরিক্ত তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে। ২০১৭ সাল তৃতীয় বৃহত্তম রেকর্ড ছাড়ানো তাপমাত্রার বছর। গত আট লাখ বছরের ইতিহাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা এখন সর্বোচ্চ।

স্যাটেলাইট ছবিতে দেখা যায়, জুন থেকে মধ্য–জুলাই পর্যন্ত ইউরোপ জুড়ে তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, স্পেনে এখন রেকর্ডকৃত ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস ও পর্তুগালে ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

এর আগে ইউরোপে সর্বোচ্চ তাপমাত্রা একবার রেকর্ড করা হয়েছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৭ সালে গ্রিসের রাজধানী এথেন্সে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026