শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০

৬০ কোটি ডলারে ব্রিটিশ ওয়াইপিও মারকেটপ্লেস কিনছে অ্যামাজন

৬০ কোটি ডলারে ব্রিটিশ ওয়াইপিও মারকেটপ্লেস কিনছে অ্যামাজন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক অনলাইন কেনাবেচার প্রতিষ্ঠান ওয়াইপিও মারকেটপ্লেস ৬০ কোটি ডলারে কিনছে অ্যামাজন।

এটি একটি ব্রিটিশ সরকারি ক্রয় প্রতিষ্ঠান। যার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন স্থানীয় কতৃপক্ষ। এর মাধ্যমে এই প্রথম অ্যামাজন যুক্তরাষ্ট্রের বাহিরে ইউরোপে, সরকারি প্রতিষ্ঠান কেনার ক্ষেত্রে বিনিয়োগ করবে।

ইতোপূর্বে, ব্রিটিশ সরকার এই প্রতিষ্ঠানটি বিক্রয়ের আগ্রহ প্রকাশ করলে সেখানে দর আবেদন করে অ্যামাজনের ইউরোপ শাখা। এরপরেই, শীর্ষ দরদাতা হিসেবে অ্যামাজন ইউরোপের কাছেই প্রতিষ্ঠানটি বিক্রির সিদ্ধান্ত নেয় ব্রিটিশ কতৃপক্ষ।

তবে এখনও নিশ্চিত নয় যে, ইউরোপে অ্যামাজনের মূল ব্যবসায়ের সঙ্গে এই প্রতিষ্ঠানটিকে যুক্ত করা হবে কিনা? কারণ, ব্রেক্সিট পরবর্তী ব্রিটিশ সরকারি নীতিমালা এসব ক্ষেত্রে কিছু আইনি বাঁধা সৃষ্টি করতে পারে।

যদিও ওয়াইপিও বিজনেস কতৃপক্ষ অ্যামাজনকে সম্ভাব্য ক্রেতা হিসেবে নির্বাচন করেছে তবু তারা এই চুক্তির বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা থেকে বিরত থাকে।

তবে, ইউরোপিয় ইউনিয়নের বাণিজ্যিক জবাবদিহিতা কমিশনের রিপোর্টে জানানো হয়, আগামী ৫ বছরে আরো ৪০ থেকে ৬০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন ইউরোপ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026