মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪

অবরোধের মধ্যেও বিমান পাচ্ছে ইরান

অবরোধের মধ্যেও বিমান পাচ্ছে ইরান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের ওপর আমেরিকার অবরোধের মধ্যেও ৫টি বিমান পাচ্ছে ইরান। ফ্রাঙ্কো-ইতালিয়ান বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান এটিআর ইরানকে এ বিমান সরবরাহ করছে। খবর এএফপির।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপের আগেই বিমান কেনার এ চুক্তি করা হয়েছিল।

এএফপির খবরে বলা হয়েছে, নতুন এ ৫টি বিমান পাওয়ার তথ্য ইরান কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছে। বিমানগুলো রোববার সকাল ৯টায় দেশটির মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করবে।

২০১৭ সালের এপ্রিম মাসে ইরান ও এটিআরের মধ্যে ২০টি ‘এটিআর-৭২৬০০’ মডেলের বিমান কেনার চুক্তি হয়। এর মধ্যে ৮টি বিমান ইরানকে আগেই হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ১২টির মধ্যে এ ৫টি বিমান হস্তান্তর করা হচ্ছে।

২০১৫ সালে ইরান ও বিশ্বের ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সাক্ষরিত পারমাণবিক চু্ক্তি থেকে ট্রাম্প প্রশাসন নিজেদের সরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর ইরানের বিমান কেনার এই চুক্তি হুমকির মুখে পড়ে।

চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহারের পর ইরানের ওপর নুতন করে অবরোধ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন অবরোধের কারণে ইরানের বিমান কেনা আটকে যেতে পারে বলে ধারণা করা হয়েছিল।

এদিকে ট্রাম্পের এ নিষেধাজ্ঞার কারণে নতুন করে বিমানের কোনো যন্ত্রাংশ বা বিমান কিনতে পারবে না ইরান। আমেরিকার এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনের ওপর হুমিক স্বরূপ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026