শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২২

প্রিয়াংকার ওপর আবারও অসন্তষ্ট সালমান খান

প্রিয়াংকার ওপর আবারও অসন্তষ্ট সালমান খান

বিনোদন ডেস্ক: নিক নাকি স্ক্রিনের সালমান খান! দুজনের মধ্যে মার্কিন পপতারকা নিককে বেছে নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। তাতে খুব অসন্তুষ্ট ছিলেন বলিউড ভাইজান সালমান খান।

ভারত ছবিকে প্রিয়াংকার মুখের ওপর না করে দেয়াটা নাকি একেবারেই সহ্য হয়নি সালমানের। আর কখনও প্রিয়াংকার বিপরীতে কাজ করবেন না বলে জানিয়েছিলেন সালমান।

বিষয়টি এভাবেই এসেছিল ভারতীয় গণমাধ্যমগুলোতে। তবে ভারত এর পরিচালক আলি আব্বাস জাফর ব্যাপারটি ভালোভাবেই সামলে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রিয়াংকার প্রতি তাদের কোনো ক্ষোভ নেই।

কিন্তু সম্প্রতি একটি ফ্যাশন শোয়ে দেখা গেল সালমানের সেই একই রূপ। সেই ফ্যাশন শোতে হাজির ছিলেন প্রিয়াংকা চোপড়ার মা মধু চোপড়া। সেখানে প্রিয়াংকার মায়ের সঙ্গে সালমান খান কথা তো দূরের কথা সামান্য সৌজন্য বিনিময়ও করেননি।

ব্যাপারটি অনুষ্ঠানে অনেকের চোখে পড়াতে মধু কটাক্ষ করে তাদের বলেছেন, সালমান রেগে আছে কিনা, ওকে জিজ্ঞেস করলেই পারেন। তবে আমার মেয়ে ‘ভারত’ করবে না।

প্রিয়াংকার ওপর সালমান এত অসন্তুষ্ট কেন, তার উত্তর খুঁজেছেন ভারতের মিডিয়াকর্মীরা। পাপারাজ্জি সূত্রের খবর, বলিউডের সালমানকে না করে দিলেও ইউনিভার্সেল স্টুডিওর ছবি ‘কাউবয় নিনজা ভাইকিং’-এ ক্রিস প্র্যাটের সঙ্গে কাজ করছেন প্রিয়াংকা।

কাজেই নিক বা ক্রিসকে সালমানের চেয়ে বেশি গুরুত্ব দেয়াটা একেবারেই পছন্দ করেননি বলিউড ভাইজান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026