বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০

পাকিস্তানে প্রথম আফ্রিকান বংশোদ্ভূত নারী সংসদ সদস্য নির্বাচিত

পাকিস্তানে প্রথম আফ্রিকান বংশোদ্ভূত নারী সংসদ সদস্য নির্বাচিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানে প্রথমবারের মত নির্বাচিত হয়েছেন আফ্রিকান বংশোদ্ভূত নারী তানজিলা কামব্রানি।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনেজির ভুট্টোর দলের পক্ষ থেকে এ নারী দেশটির সিন্ধু প্রদেশ থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন। ৩৯ বছর বয়সী এ নারী মাকরান ও সিন্ধু প্রদেশে অবস্থিত সিদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

নির্বাচিত হওয়ায় বিলাওয়াল ভুট্টোকে ধন্যবাদ জানিয়েছেন তানজিলা। নতুন এ দায়িত্ব প্রাপ্তি তার যদিও তার দায়িত্ব অত্যন্ত বাড়িয়ে দেবে বলে মনে করছেন তিনি। বিশেষ করে নিম্ন শ্রেণির সিদি সম্প্রদায়ের জন্য তিনি কাজ করে যাবেন বলেও জানান। সিন্ধু প্রদেশ থেকে সবসময়ই নির্বাচনে পিপিপির অবস্থান বেশ ভাল।

এদিকে, নির্বাচিত হওয়ায় এ নারী বিবিসিকে জানায়, আফ্রিকার সংস্কৃতিকে ধারণ করার জন্য দিনের পর দিন লড়াই চালিয়ে যাচ্ছে তার সম্প্রদায়টি। পিছিয়ে পড়া এ সম্প্রদায়টিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন বলেও জানান তিনি। যেদিন সম্প্রদায়টি দেশের অন্যান্য জনগণের সাথে একই মর্যাদা পাবেন সেদিনই তিনি সার্থক হবেন।

ধারণা করা হয়, পূর্ব আফ্রিকার দেশগুলো থেকে পর্তুগিজরা ভারতে নিয়ে আসে এ সম্প্রদায়ের বেশকিছু জনগণকে। তবে এদের মধ্যে সৈন্য, ব্যবসায়ী এবং মুসলিম তীর্থযাত্রী ছিলেন। পাকিস্তানে দশহাজারের কাছাকাছি এ সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠী রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026