রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫

বৃটেনে নার্ভ এজেন্ট হামলা: রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

বৃটেনে নার্ভ এজেন্ট হামলা: রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের মাটিতে গত ৪ মার্চ সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালের ওপর শক্তিশালী নার্ভ এজেন্ট হামলার ঘটনায় রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রাশিয়ার কয়েকটি স্পর্শকাতর ইলেক্ট্রনিক উপাদান ও অন্যান্য প্রযুক্তির রপ্তানির ওপর আরোপিত নতুন এ অবরোধটি আগামী ২২ আগস্টের মধ্যেই কার্যকর হবে বলে জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হিদার নোয়ের্ট জানান, আরও কঠোর নিষেধাজ্ঞা ৯০দিনের মধ্যে আরোপ করা হবে যদি না রাশিয়া আর কোনদিন রাসায়নিক ব্যবহার না করার বিষয়ে নিশ্চয়তা দিতে পারে।

এছাড়া, রাশিয়াকে তাদের পরীক্ষাগারগুলো জাতিসংঘকে ঘুরে দেখার ব্যবস্থা করে দিতে হবে। মার্কিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ সরকার।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্যালিসবুরিতে রাসায়নিক ব্যবহারের ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এটিই প্রমাণ করে যে, রাশিয়ার উস্কানিমূলক ও উদ্ধত আচরণকে মোটেও সহ্য করা হবে না।

এদিকে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস থেকে এবিষয়ে প্রতিক্রিয়ায় জানানো হয়, আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না রেখেই অযথাই রাশিয়াকে দোষারোপ করা হচ্ছে। রাশিয়া স্যালিসবুরির ঘটনার পেছনের প্রকৃত সত্য উদঘাটনে স্বচ্ছ তদন্ত চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া স্ক্রিপালকে গত ৪ মার্চ স্যালিসবুরির একটি পার্কের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে, বেশ কয়েক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সুস্থ হন।

ব্রিটিশ তদন্তকারীরা হামলার ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা ছিল বলে দাবি করলেও ক্রেমলিনের পক্ষ থেকে তীব্রভাবে তা প্রত্যাখ্যান করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026