শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৭

ফ্লোরিডার নির্বাচনে অনুপ্রবেশ করেছে রাশিয়া

ফ্লোরিডার নির্বাচনে অনুপ্রবেশ করেছে রাশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নির্বাচনে রুশ অপারেটররা অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন মার্কিন সিনেটর বিল নেলসন।

তাই এখনই নির্বাচনি সিস্টেম সুরক্ষিত করা না গেলে, রাশিয়া হয়ত আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনে অনেক নিবন্ধিত ভোটারের নামও মুছে দিতে পারে বলেও শংকা প্রকাশ করেন তিনি। বুধবার টাম্পা বে টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন নেলসন।

তিনি বলেন, রাশিয়া ইতোমধ্যেই আমাদের দেশের কয়েকটি কাউন্টির নির্বাচন সিস্টেমে ঢুকে পড়েছে। তারা এখন যত্রতত্র অনুপ্রবেশের ক্ষমতা রাখবে।

ফ্লোরিডার নির্বাচন প্রক্রিয়ায় রাশিয়ার উপস্থিতির বিষয়ে নজরদারি চালানোর জন্য সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান আমাদের অনুরোধ জানিয়েছেন।

তবে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা নেলসনের কাছ থেকে এখনও এসংক্রান্ত কোনও তথ্য পায়নি। এদিকে, ফ্লোরিডার স্বরাষ্ট্র বিভাগের মুখপাত্র সারাহ রেভেল জানান, নেলসনের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে, তবে তাকে অবশ্যই সেগুলো ফ্লোরিডার নির্বাচন কর্মকর্তাদের অবহিত করতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026