রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮

পাইলট ধর্মঘট: ইউরোপের পাঁচ দেশে ৪০০ ফ্লাইট বাতিল

পাইলট ধর্মঘট: ইউরোপের পাঁচ দেশে ৪০০ ফ্লাইট বাতিল

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইউরোপের পাঁচটি দেশে আয়ারল্যান্ড ভিত্তিক বিমানসংস্থা রায়ানেয়ারের পাইলটরা ধর্মঘটে অন্তত চারশ ফ্লাইট বাতিল হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার মানুষ। বেতন, শ্রম চুক্তি এবং কাজের পরিবেশ নিয়ে নাখোশ হয়েই মূলত পাইলটরা এর প্রতিবাদে ধর্মঘটে নেমেছে।

জার্মানি, সুইডেন, আয়ারল্যান্ড, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে রায়ানেয়ারের পাইলটরা শুক্রবার ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করছে।

এতে ইউরোপজুড়ে প্রায় ৫৫ হাজার যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। এদের প্রায় ৪২ হাজার জন জার্মানির। কারণ, সেখানে বাতিল হয়েছে ২৫০ টি ফ্লাইট।

অন্যদিকে বেলজিয়ামে বাতিল হয়েছে ১০৪ টি ফ্লাইট, সুইডেন ও আয়ারল্যান্ড মিলে আরো ৪২ টি এবং নেদারল্যান্ডসে প্রায় ২২ টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানসংস্থাটি বলেছে, তারা সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। নির্ধারিত ৮৫ শতাংশ ফ্লাইট শনিবার ঠিক সময়েই চলাচল করবে ও ধর্মঘটে ভোগান্তিতে পড়া বেশিরভাগ মানুষকেই সংস্থাটির অন্যান্য ফ্লাইটে জায়গা দেয়া হবে বলে জানিয়েছে রায়ানেয়ার।

কম খরচে যাতায়াতের জন্য বিশ্বখ্যাতি আছে রায়ানেয়ারের। ধর্মঘটের কারণে সংস্থাটির স্বল্প খরচের এ ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে জুলাইয়ে রায়ানেয়ারের বেলজিয়াম, পর্তুগাল, স্পেনের কেবিন ক্রুরা ৪৮ ঘণ্টার ধর্মঘট ডাকায় রায়ানেয়ারের তিনশ ফ্লাইট বাতিল করা হয়েছিল বলে জানিয়েছে বিবিসি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026