শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:২৬

ইংল্যান্ডে ১০০ মিলিয়ন পাউন্ডের বিশেষ প্রকল্প হোমলেসদের জন্য

ইংল্যান্ডে ১০০ মিলিয়ন পাউন্ডের বিশেষ প্রকল্প হোমলেসদের জন্য

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইংল্যান্ডে যেসকল গৃহহীন মানুষ রাস্তায় অস্বাস্থ্যকর পরিবেশে রাত্রী যাপন করেন তাদেরকে পুর্ণবাসনের উদ্যোগ নিয়েছে সরকার।

২০২৭ সালের মধ্যে তা বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। এখাতে ১০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর মাধ্যে গৃহহীনদের জন্য ঘর, তাদের মানসিক স্বাস্থ্য সেবা মাদকাসক্তদের নিরাময়ের ব্যবস্থা রাখা হবে। বিবিসি জানিয়েছে গত বছর যাবত গৃহহীনদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালের হিসেব মতে এই সংখ্যা ৪৭৫০জন।

চ্যারিটি সংস্থাগুলি সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও তারা বলছে এই সংখ্যা সঠিক নাও হতে পারে। কমিউনিটিস সেক্রেটারী জেমস ব্রকশায়ার এই পরিসংখ্যান সোমবার ঘোষণা করে বলেন, গৃহহীনদের সকল ধরনের সহযোগিতার জন্যই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

তাদের মানসিক স্বাস্থ্য সেবার জন্য ৩০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে। এক্ষেত্রে চ্যারিটি সংস্থাগুলির সহায়তা নেয়া হবে। একই সাথে এসকল মানুষদের ড্রাগ সেবন থেকে দূরে রাখতে বিশেষ ট্রেইনিং প্রোগ্রাম রাখা হয়েছে




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026