শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কর্মীরা যুক্তরাজ্যে আর আসতে না চাওয়ায় কর্মী সংকটে ভুগছে দেশটির বিভিন্ন কোম্পানি। একটি রিপোর্টে এই কথা বলা হয়েছে।
গত ১২ মাস যাবত দেশটির ৪০ শতাংশ কোম্পানি তাদের খালি কর্মসংস্থান পূরণ করতে পারছেনা। চার্টার্ড ইন্সটিটিউট অফ পার্সোনাল অ্যান্ড ডেভলপমেন্ট (সিআইপিডি) এর গবেষণায় এই তথ্য পাওয়া গেছে। তবে তারা এও জানিয়েছে এর ফলে দেশটিতে মজুরিও বৃদ্ধি পাচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠানটি স্বাস্থ্য এবং অবকাশ খাতে অধিক কর্মী সংকটের শঙ্কা ব্যক্ত করেছে। যুক্তরাজ্য ইউরোপ থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নেবার পর থেকেই এই অবস্থা চলছে।
সিআইপিডির হিসেবে ২০১৭-১৮ সালে যুক্তরাজ্যে ইউরোপিয়ান বংশোদ্ভূত কর্মীর সংখ্যা মাত্র ৭০০০ বৃদ্ধি পেয়েছে। ২০১৬-১৭ সালে এটি ছিলো ১ লাখ ৪৮ হাজার জন।