রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৬

কনজারভেটিভ পার্টিতে ইসলাম বিদ্বেষ নিয়ে স্বাধীন তদন্ত আহ্বান

কনজারভেটিভ পার্টিতে ইসলাম বিদ্বেষ নিয়ে স্বাধীন তদন্ত আহ্বান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মের কাছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে ইসলাম বিদ্বেষ নিয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে দ্য মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন।

দেশটির বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের বোরকা নিয়ে কটূক্তিকে সমর্থন জানানোর পর এ আহ্বান জানানো হয়েছে।

তেরেসা মেকে লেখা এক চিঠিতে মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন বলেছে, বোরকা নিয়ে বরিস জনসনের অবমাননাকর মন্তব্যের প্রতি রাজনৈতিক সমর্থন বলে দিচ্ছে, টরি দলের শীর্ষ পর্যায়ে ইসলাম বিদ্বেষ রয়েছে। কাজেই বিষয়টি তদন্ত করা অপরিহার্য।

ফিনসবুরি পার্ক মসজিদে মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলার পর মুসলমানদের সমর্থন করায় তেরেসা মের প্রশংসা করে সংস্থাটি জানায়, কনজারভেটিভ পার্টির এমপিদের বড় একটি সংখ্যা বরিস জনসনের কটূক্তিকে সমর্থন করায় আমরা ব্যথিত।

তেরেসা মের কাছে সংস্থাটির অনুরোধ এর আগে আপনি যে নেতৃত্ব দেখিয়েছেন, তা অব্যাহত রাখবেন। কাজেই আমাদের সমাজে ও দলের ভেতরে যে ইসলামভীতি রয়েছে, তা নিয়ে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছি।

বরিস জনসন ব্রিটেনের দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় তার সাপ্তাহিক কলামে বোরকা নিয়ে বিরূপ মন্তব্য করেন। সেখানে তিনি ডেনমার্কে সম্প্রতি বোরকা নিষিদ্ধ করার পদক্ষেপের সমালোচনা করতে গিয়ে কিছু বিতর্কিত কথা বলেছেন।

বরিস বলেন, বোরকা পরা মুসলিম নারীদের চিঠি ফেলার বাক্সের মতো লাগে। তা ছাড়া মুখমণ্ডল এবং পুরো শরীর ঢাকা ওই নারীদের কেবল চোখ দুটো খোলা থাকায় তাদের দেখতে ব্যাংক ডাকাতের মতো লাগে বলে মন্তব্য করে ব্যাপকভাবে সমালোচিত হন বরিস জনসন।

রাজনীতিবিদসহ ব্রিটিশ মুসলিম দলগুলো জনসনের সমালোচনায় মুখর হয়ে ওঠে। তার মন্তব্যের পর তেরেসা মে ও নিজ দল কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে জনসনকে ক্ষমা চাইতে বলা হলে তাও মানেননি তিনি।

বরিস জনসনের মন্তব্য মুসলিম গোষ্ঠীগুলোসহ কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপি এবং বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ সঞ্চার করেছে।

কনজারভেটিভ পার্টির ওয়েবসাইটে বলা হয়েছে- দলীয় তদন্তে জনসন আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রমাণিত হলে চূড়ান্ত ব্যবস্থা হিসেবে দলে তার সদস্যপদ স্থগিত করাসহ তাকে দল থেকে বের করেও দেয়া হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026