রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৬

দ্বিতীয় প্রান্তিকে ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রেখেছে তাপদাহ

দ্বিতীয় প্রান্তিকে ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রেখেছে তাপদাহ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তীব্র তাপদাহে ইউরোপ পুড়লেও ব্রিটিশ অর্থনীতির জন্য তা হয়েছে সাপে বর। তুলনামূলক উষ্ণ আবহাওয়ার কারণেই চলতি অর্থ বছরের এপ্রিল-জুন মাসের দ্বিতীয় প্রান্তিকে .৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বেশী হয়েছে দেশটির।

ইতোপূর্বে ব্রিটিশ অর্থনীতিবিদেরা এমন প্রবৃদ্ধির পূর্বাভাষই দিয়েছিলেন। বিশেষত উষ্ণ আবহাওয়ার কারণে খুচরা পণ্য বিক্রি এবং অবকাঠামো নির্মাণ খাতের গতি বৃদ্ধি এই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইতোপূর্বে, প্রথম প্রান্তিকে শীতল আবহাওয়ার কারণে দেশটির জিডিপি প্রবৃদ্ধি .২ শতাংশ কমে গিয়েছিলো। যদিও, জিডিপি প্রবৃদ্ধির গতি কমে এসেছিলো প্রথম প্রান্তিকে।

ব্রিটিশ সরকারি পরিসংখ্যান দপ্তরের প্রধান রব কেন্ট জানান, উষ্ণ আবহাওয়ার কারণেই মূলত দ্বিতীয় প্রান্তিকে এসে অর্থনীতি ইতিবাচক প্রবৃদ্ধি অর্জন করতে সমর্থ হয়েছে।

এই ক্ষেত্রে খুচরা ভোক্তা পণ্যের উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি এবং নির্মাণ খাতের সাফল্য মূল অবদান রেখেছে, জানান তিনি। তবে, পণ্য উৎপাদনে প্রত্যাশিত প্রবৃদ্ধি অর্জিত না হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণে অর্থনীতি একটি ভারসাম্যমূলক অবস্থানে রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026