শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৯

নিক ও প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু

নিক ও প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু

বিনোদন ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাস।

শনিবার সকালে মুম্বাইয়ে প্রিয়াঙ্কার বাসায় রোকা (আশির্বাদ) অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ের পূর্ববর্তী আয়োজন শুরু হয়েছে।

জানা গেছে, বিয়ের এই আয়োজনে রাতে তারকাদের উপস্থিতিতে মুখরিত হবে। যুক্ত হবেন নিক-প্রিয়াঙ্কার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরাও।

রোকা অনুষ্ঠানের কয়েকটি স্থিরচিত্র এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থিরচিত্রে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা-নিকের পাশে নিকের মা-বাবাকে ভারতীয় পোশাকে দেখা গেছে। নিক-প্রিয়াঙ্কার পাশে বসে আছেন নিকের মা-বাবা। রোকা অনুষ্ঠানে প্রিয়াঙ্কার গায়ে জড়িয়েছেন হলুদ রঙের সেলোয়ার কামিজ আর নিক পরেছেন সাদা পাঞ্জাবি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026