রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৬

ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোটের প্রচারণার জন্য এক মিলিয়ন ইউরো দিল সুপারড্রাই ব্র্যান্ড

ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোটের প্রচারণার জন্য এক মিলিয়ন ইউরো দিল সুপারড্রাই ব্র্যান্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিখ্যাত ব্র্রান্ড ‘সুপারড্রাই’ এর সহ-প্রতিষ্ঠাতা জুলিয়ান ডানকের্টন ব্রেক্সিট ইস্যুতে পুনরায় গণভোট প্রচারণার জন্য এক মিলিয়ন ইউরো দিয়েছেন।

২০১৬ সালে যুক্তরাজ্য সরকার কর্তৃক ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর এবার দেশটির সরকারের পক্ষ থেকে পুনরায় গণভোটের আয়োজনের কথা বলায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডানকের্টন বলেন, আমাদের আবারো ব্রেক্সিট ইস্যুতে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে।

তিনি আরো বলেন, আমার ব্রেক্সিট যদি আরো ২০ বছর আগে হত, সেক্ষেত্রে তার প্রতিষ্ঠানটি দাঁড়াতেই পারতনা।

এসময় তিনি আরো বলেন, আমি অর্থ প্রয়োগ করছি এমন একটি ক্ষেত্রে যারমধ্য দিয়ে দেশের সাধারণ জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা করতে পারবে।

এদিকে, নতুন করে এ গণভোট দেশটির সর্বস্তরের জনগণ, এমনকি ব্রিটিশ সংসদরাও অত্যšত আশাবাদী বিষয়টি নিয়ে।

এছাড়াও গত শনিবার ব্রেক্সিট পেছানোর দাবিতে কয়েকশ জনগণ এডিনবার্গ ফেস্টিভাল স্কয়ারের অনুষ্ঠিত জনসভায় অংশ নেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026