বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিয়েতে পুতিন

অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিয়েতে পুতিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রী কারিন নেইসল এর বিয়েতে অংশ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ এই নেতাকে আমন্ত্রণ জানানোয় সমালোচনার মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রিয়ার স্ত্রিয়া প্রদেশের অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে পুতিন কনেকে উপহার দিয়ে তার সঙ্গে নাচতে শুরু করেন। একটি ফুলের তোড়া নিয়ে অনুষ্ঠানে যান রুশ প্রেসিডেন্ট।

তার মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন, নবদম্পতিকে একটি গ্রাম্যজীবনের পেইন্টিং, একটি অ্যান্টিক তেল ও চা তৈরি করার এক সামোভার উপহার দিয়েছিলেন।

এছাড়া অনুষ্ঠানে পুতিন একটি বক্তব্য দেন ও বর ও কনের জন্য টোস্ট করেন। ৫৩ বছর বয়সী নেসল একজন শিক্ষাবিদ। তিনি অস্ট্রিয়ার দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। ওলফগ্যাং মেলিঞ্জার নামে এক উদ্যোক্তাকে বিয়ে করেছেন তিনি।

স্লোভেনিয়া সীমান্তবর্তী ছোট শহর গামিল্তজে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিরোধীদলীয় রাজনীতিবিদদের অভিযোগ পুতিনকে আমন্ত্রণ জানিয়ে নেসল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি ভঙ্গ করেছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পথে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রিয়াতে থামেন পুতিন। বিভিন্ন বিষয় নিয়ে ম্যার্কেলের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে পুতিনের।

চলতি বছর অস্ট্রিয়া সফরের সময় পুতিন এই বিয়েতে আমন্ত্রণ পান। চলতি সপ্তাহে তার অংশগ্রহণের ঘোষণার পর দেশটির মিডিয়াতে ঝড় ওঠে।

দেশটির গ্রিনপার্টির সদস্যরা এই আমন্ত্রণের জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলেন। কয়েকজন রাজনীতিবিদ বলেন, পুতিনের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যয় করতে হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026