রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭

ব্রিটেনে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

ব্রিটেনে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনসহ ইউরোপের মুসলিমরা প্রতিবারই ঈদ পালন করেন পবিত্র নগরী সৌদি আরবের সাথে মিল রেখে। এবারও এর ব্যাতিক্রম হয়নি।

ধর্মপ্রাণ মুসলিমরা ব্রিটেন, ইউরোপ, সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

এদিকে, সৌদিতে হাজীরাও ঈদ উদযাপন করছেন। মুসল্লিদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে আরাফাত ময়দান ও এর আশপাশের এলাকা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়ার ধ্বনিতে মুখর হয় গোটা আরাফাতের ময়দান।

সোমবার লাখো ধর্মপ্রাণ মুসল্লি তাঁবুর নগরী মিনা থেকে ফজরের নামাজ আদায় করেই আরাফাতের উদ্দেশে রওনা দেন।

মঙ্গলবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরছেন হাজীরা।

মিনায় শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি শেষে মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন হাজিরা।

কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় সাঈ শেষে আবার মিনায় যাবেন। সর্বশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।

হজের দিন নিয়ম অনুযায়ী সারাক্ষণ আরাফাতে অবস্থান করেন হাজিরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সমবেত ধর্মপ্রাণ মুসল্লি সেখানেই কোরআন পাঠ, নামাজ ও দোয়ায় মশগুল থাকেন।

আরাফাত ময়দানে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ, মসজিদে নামিরাহতে খুতবা দেন মসজিদে নববীর ইমাম ও খতিব বিচারপতি শেখ হুসেইন বিন আবদুল আজিজ।

অন্যদিকে ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিসর ও ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026