বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:০৬

যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় ইরানের আরাক ওয়ার্কিং গ্রুপে ব্রিটেন

যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় ইরানের আরাক ওয়ার্কিং গ্রুপে ব্রিটেন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, তার দেশের ‘আরাক’ ভারী পানির চুল্লিতে কর্মরত ওয়ার্কিং গ্রুপে ব্রিটেনকে যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত করা হয়েছে।

২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান, চীন ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ওই ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছিল।

আইআরআইকে দেয়া এক সাক্ষাৎকারে আলী আকবর সালেহি এ সম্পর্কে আরো বলেন, ‘আরাক’ ভারী পানির চুল্লির নকশা নতুন করে তৈরি করা হবে এই ওয়ার্কিং গ্রুপের দায়িত্ব।

তিনি আরো জানান, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির কোনো ক্ষতি হবে না। পরমাণু প্রকল্পগুলোর কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং তাতে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান সালেহি।

২০১৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরাক পরমাণু চুল্লির প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনার লক্ষ্যে এটির নকশা নতুন করে ঢেলে সাজাতে সম্মত হয় ইরান।

এরপর ওই বছরেরই অক্টোবর মাসে এই কাজ করার জন্য ইরান, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি সই হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026