মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯

অস্ট্রেলিয়ায় দলীয় অনাস্থায় প্রধানমন্ত্রিত্ব হারালেন টার্নবুল: নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মরিসন

অস্ট্রেলিয়ায় দলীয় অনাস্থায় প্রধানমন্ত্রিত্ব হারালেন টার্নবুল: নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মরিসন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: অস্ট্রেলিয়ায় দলের মধ্যকার শত্রুভাবাপন্নদের রোষের মুখে শেষপর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হলো ম্যালকম টার্নবুলকে। তার জায়গায় স্কট মরিসন নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার লিবারেল পার্টির দলীয় ভোটে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করলে তাতে জিতেছেন মরিসন। বর্তমান প্রধানমন্ত্রী টার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মরিসন শুক্রবার দলের অভ্যন্তরীণ নির্বাচনে ৪৫-৪০ ভোটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে পরাজিত করেন। টার্নবুল গত কয়েকদিন ধরেই দুর্বল নির্বাচন, নির্বাচনে কারসাজি এবং কট্টরপন্থী এমপিদের বিদ্রোহের কারণে নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে ছিলেন।
নেতৃত্বের প্রতিযোগিতায় অংশই নেননি টার্নবুল। দলের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা দলীয় ভোট আয়োজনে তাকে চিঠি দিলে তিনি তাতে সম্মতি জানান টার্নবুল।

অস্ট্রেলিয়ার চলমান রাজনৈতিক নাটকীয়তার শুরু গত সপ্তাহে। মঙ্গলবার বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে চ্যালেঞ্জ করেন পিটার ডাটন। কিন্তু জিতে যান টার্নবুল। মন্ত্রিত্ব ছাড়েন ডাটন। পদত্যাগ করেন ১৩ জনের মতো মন্ত্রী। দলের প্রধান নেতা নির্বাচন নিয়ে শুরু হয় বিতর্ক। আবারও টার্নবুলকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেন ডাটন।

বৃহস্পতিবার টার্নবুল ঘোষণা দেন, প্রধানমন্ত্রী পদে বহাল থাকতে আর কোনও চ্যালেঞ্জে যাবেন না। ওই সময় ডাটনের বিরুদ্ধে নেতৃত্বের লড়াইয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন স্কট মরিসন। পরে জুলি বিশপ নামে দলের আরেক নেতা প্রার্থী হন।

দলের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা দলীয় ভোট আয়োজনে তাকে চিঠি দিলে তিনি তাতে সম্মতি জানান টার্নবুল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026