বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪

নির্বাচনে রুশ হস্তক্ষেপ: গোপন নথি প্রকাশ করায় মার্কিন কর্মকর্তার কারাদণ্ড

নির্বাচনে রুশ হস্তক্ষেপ: গোপন নথি প্রকাশ করায় মার্কিন কর্মকর্তার কারাদণ্ড

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত গোপন নথি প্রকাশ করায় যুক্তরাষ্ট্রের আদালত দেশটির গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি’তে কর্মরত রিয়েলিটি উইনার নামে এক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদ দিয়েছে। বৃহস্পতিবার দেশটির আদালত এ রায় দেন।

উইনারের বিরুদ্ধে অভিযোগ, গোয়েন্দা বিভাগে কাজ করার সময় অনুমতি না থাকার পরও মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ সংক্রান্ত গোপন নথি প্রিন্ট করেছিলেন তিনি।

এরপর ইন্টারসেপ্ট নামক একটি সংবাদমাধ্যমকে নথিগুলো মেইল করে দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২৬ বছর বয়সী উইনারকে জুন মাসেই অভিযুক্ত করা হয়েছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।

তবে সংবাদটি প্রকাশের পর তাকে গ্রেফতার করা হলে অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনাও করে উইনার। ইন্টারসেপ্ট যেদিন ওই নথির ভিত্তিতে সংবাদ প্রকাশ করে তার পরের দিনই গ্রেফতার করা হয় তাকে। এর আগে তিনি অনুবাদক হিসেবে সরাসরি মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন।

এদিকে, গোপন নথি প্রকাশের দায়ে উইনারকেই ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মত সাজা দেওয়া হল বলে জানিয়েছে গার্ডিয়ান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026