শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৩০

ইতালি প্রবাসী বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা নিয়ে বাংলাদেশে ফের হয়রানি

ইতালি প্রবাসী বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা নিয়ে বাংলাদেশে ফের হয়রানি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ফ্যামিলি রিইউনিয়ন ভিসা নিয়ে ফের হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশে ইতালি দূতাবাসের নির্বাচিত এজেন্সি ভিএফএস গ্লোবাল ভিসা নিয়ে হয়রানি করছে বলে ভিএফএস গ্লোবালের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী বাংলাদেশিরা।

পাসপোর্টসহ কাগজপত্র জমা দেয়ার পর বছরের পর বছর চলে যায়, কিন্তু ভিসা রেডি হওয়ার কোনো খবর নেই।

তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে ভিসা দেয়ার নামে এজেন্সি ফাইল আটকিয়ে সময়ক্ষেপণ করে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন, যা ভুক্তভোগীদের ভাষায় সম্পূর্ণ বেআইনি।

অফিসের ফোনে অথবা সরাসরি যোগাযোগ করা হলে ভিএফএস গ্লোবাল অফিস বিভিন্ন অজুহাত দেখায়।

অফিসে দায়িত্ববান কর্মকর্তারা বলেন, কাজ চলছে অথবা ইতালি দূতাবাস ভিসা দিতে বিলম্ব করছে। আপনারা সেখানে যোগাযোগ করুন। আমাদের কোনো হাত নেই। এই বলে বিদায় করে দেন ফ্যামিলি রিইউনিয়ন ভিসা আবেদনকারীদের।

ইতালি প্রবাসীদের কথা ও হেল্পলাইন পেজ সূত্রে জানা যায়, ১০ মাস থেকে শুরু করে ২০ মাস হয়ে গেছে এ রকম অনেক ভুক্তভোগী অভিযোগ করেন। তাদের ভিসা পাওয়ার কোনো খবর নেই।

কেউ আবার পরে জমা দিয়ে দালালের মাধ্যমে ভিসা আগে পাওয়ার খবর পাওয়া গেছে। দালাল চক্রের টাকার পরিমাণ বেশি হওয়ায় দেরি হলেও উকিল নোটিশ পাঠিয়ে ভিসা পেয়েছেন। তবে এ রকম সংখ্যা অতিনগণ্য। তবে টাকার বিনিময়ে দ্রুত ভিসা হয় এমন অভিযোগ বেশি পাওয়া গেছে।

এ ব্যাপারে নাসির নামে এক ভুক্তভোগী যুগান্তরকে বলেন, ছয় মাসের বেশি হয়েছে স্ত্রী ও ছোট কন্যাসন্তানের জন্য সঠিক নিয়ম মেনে আবেদন করেছি। এখনও কোনো খবর নেই।

আমি ও আমার স্ত্রী একাধিকবার ফোনে ও সরাসরি যোগাযোগ করা হলে অফিস কর্তৃপক্ষ বলেন, অনলাইনে চেক করেন কাজ চলছে। অথবা ইতালি দূতাবাসে গিয়ে যোগাযোগ করুন।

তিনি বলেন, নিয়মানুসারে ২১ দিনের মধ্যে ভিসা রেডি হওয়ার কথা, এর মধ্যে যদি আমার কাগজপত্রে কোনো সমস্যা থাকে, আমাকে জানালে তা সংশোধন করা সম্ভব। কারণ ইতালিতে আমি স্পন্সরে এসেছি। তা ছাড়া যে মালিক আমাকে স্পন্সর করেছে, তার অধীনেই এখনও কাজ করছি। তা হলে সমস্যা কোথায় ভিসা দিতে, যা আমার বোধগম্য নয়।

ভিসা বিলম্ব হওয়ার ফলে পারিবারিকভাবে মানসিক সমস্যা ভোগ করতে হচ্ছে। ফলে পারিবারিক বড় ধরনের কোনো দুর্ঘটনা হলে এর দায়দায়িত্ব ভিএফএস গ্লোবাল এজেন্সিকে নিতে হবে।

ইতালি প্রবাসীদের কথা ও হেল্পলাইন পেজে অসংখ্য ভুক্তভোগী ভিসা পেতে বিলম্ব হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তারা বিভিন্নভাবে স্ট্যাটাস দিয়ে মনের কষ্ট পেজে শেয়ার করে একে অন্যকে জানান ভিএফএস গ্লোবালের কর্মকাণ্ড।

এ ব্যাপারে জাতীয় দৈনিক পত্রিকার ইতালি প্রবাসী এক সাংবাদিক জাকির হোসেন সুমন বলেন, ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য প্রায় আড়াই বছর ধরে স্ত্রী ও বৃদ্ধা বাবার জন্য আবেদন করেছি।

এখনও ভিসার কোনো খবর নেই। কি সমস্যা তাও জানি না। ভিসার অপেক্ষা করতে করতে আমার স্ত্রী দেশেই গর্ভপাত করেছে।

এখন মেয়ের জন্য নতুন করে স্থানীয় অভিবাসী অফিসের অনুমতিপত্র নিতে হবে। সেটি এজেন্সিতে ভিএফএস গ্লোবালে পাঠাতে হবে। বাবা ও স্ত্রীর ভিসা পেতে আড়াই বছর। এখন মেয়ের ভিসা পেতে আরও কত বছর লাগে কে জানে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026