রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৬

লাখ লাখ পাউন্ডের প্রসাধনীতে টক্সিক সম্পর্কে ব্রিটেনে হুঁশিয়ারী

লাখ লাখ পাউন্ডের প্রসাধনীতে টক্সিক সম্পর্কে ব্রিটেনে হুঁশিয়ারী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বাজারে পণের মান নিরুপণ করেন এমন কর্মকর্তারা হুঁশিয়ারী দিয়ে বলেছেন, লাখ লাখ পাউন্ড মূল্যের যেসব প্রসাধনী ক্রেতারা কিনছেন তা ‘টক্সিক’ যুক্ত এবং এতে স্বাস্থ্যহানির প্রবল আশঙ্কা রয়েছে। মিরর

দি লোকাল গভর্নমেন্ট এ্যাসোসিয়েশন, ইংল্যান্ড ও ওয়েলসে ৩৭০টি কাউন্সিলের প্রতিনিধিত্ব করে, যাদের পক্ষ থেকে বলা হচ্ছে বেশ কিছু ডিলার এধরনের টক্সিক যুক্ত প্রসাধনী বিক্রি করছে এতে তা ব্যবহারকারীদের স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাজার তদারকি কর্মকর্তারা গত বছর এধরনের লাখ লাখ পাউন্ডের প্রসাধনী অবাধে বিক্রি হতে দেখেছেন। এসব প্রসাধনীতে পারদ ও সীসা’র মত ক্ষতিকারক রাসায়নিক উপাদান রয়েছে।

ম্যাক, চ্যানেল ও বেনেফিট’এর মত জনপ্রিয় প্রসাধনী প্রতিষ্ঠানের পণ্যও ব্যবহারকারীদের স্বাস্থ্যহানির কারণ হয়ে পড়ছে।

এধরনের প্রসাধনী ব্যবহারের পর ব্যবহারকারীদের হজমে গোলমাল, ইন্দ্রিয় শক্তির ক্ষতি, প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট, ফুঁসফুঁস, কিডনি, ত্বক ও চোখে মারাত্মক ক্ষতের সৃষ্টি হচ্ছে। এমনকি কেউ কেউ হৃদরোগ, কোমা বা মৃত্যুর কোলেও ঢলে পড়ছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই সস্তা প্রসাধনী কেনা থেকে বিরত বা প্রসাধনীর উপকরণ সম্পর্কে জেনে বা যাচাই করে তা ব্যবহারের পরামর্শ দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026