শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৪

হিলারির ই-মেইল হ্যাকিংয়ে চীনকে দুষলেন ট্রাম্প

হিলারির ই-মেইল হ্যাকিংয়ে চীনকে দুষলেন ট্রাম্প

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকিংয়ের অভিযোগ এনে এবার চীনের দিকে আঙ্গুল তুললেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যদিও এরপক্ষে আর কোনও যুক্তি বা প্রমাণ উল্লেখ করেননি তিনি। বুধবার এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, হিলারি ক্লিনটনের ই-মেইল যেগুলোর অনেকগুলোই স্পর্শকাতর তথ্যসমৃদ্ধ ছিলো, চীন সেগুলো হ্যাক করেছে।

পরবর্তীতে তাদের ভুল পদক্ষেপের কারণে এফবিআই ও ডিওজে অথবা কমে, ম্যাকক্যাবে চিরতরে তাদের গ্রহণযোগ্যতা হারাবে।

এর আগে, মঙ্গলবার ট্রাম্প লেখেন, চীন হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করেছে। তারা কী নিশ্চিত যে রাশিয়া একাজ করেনি! আসলে এটি অনেক লম্বা গল্প। বেশকিছু স্পর্শকাতর তথ্য।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হুয়া চুনিং বলেন, এধরণের অভিযোগ তোলা এবারই প্রথম নয়। এর আগেও বহুবার এজাতীয় অভিযোগের মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে।

তিনি বলেন, চীন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি পরীক্ষিত প্রতিরক্ষক দেশ। আমরা বরাবরই এধরনের ইন্টারনেট হামলা ও গোপন তথ্যচুরির প্রতিবাদ জানিয়ে এসেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026