রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১৫

অতিরিক্ত বিল নেয়ায় ব্রিটিশ গ্যাসকে সাড়ে ২৬ লাখ পাউন্ড জরিমানা

অতিরিক্ত বিল নেয়ায় ব্রিটিশ গ্যাসকে সাড়ে ২৬ লাখ পাউন্ড জরিমানা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিল হিসেবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করায় সাড়ে ২৬ লাখ পাউন্ড জরিমানা দিয়েছে ব্রিটিশ গ্যাস।

মোট ৯৪ হাজার গ্রাহককে এই অতিরিক্ত বিল দিতে হয়েছে। তারা এখন অন্য কোম্পানির কাছ থেকে সেবা নিচ্ছেন।

গ্যাস কোম্পানি নিয়ন্ত্রক সংস্থা ওফজেম জানিয়েছে ব্রিটিশ গ্যাস যান্ত্রিক গোলাযোগের কারণে এই অতিরিক্ত বিল তৈরী করেছিলো। ফলে এই গ্রাহকরা কোম্পানি পরিবর্তন করতে বাধ্য হন।

এছাড়াও কোম্পানিটি তাদের আরো ১৬৯৮ জন ফিক্সড ডিল গ্রাহকের কাছেও অতিরিক্ত অর্থ নিয়েছে। ব্রিটিশ গ্যাস এই ঘটনাকে যান্ত্রিক গোলাযোগ বলে অভিহিত করছে।

তারা জানিয়েছে তারা শীঘ্রই এই গ্রাহকদের অতিরিক্ত অর্থ ফেরৎ দেবে। এমনকি তাদের ক্ষতিপূরণও দেয়া হবে। ভুল শর্তাবলির জন্য বেশ কিছু গ্রাহক এই ভোগান্তির শিকার হয়েছেন।

কিন্তু বাকি গ্রাহকদের ক্ষেত্রে এই ভুলের কারণ তদন্ত করা হচ্ছে। কোম্পানিটি একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা যাতে এ ধরণের গোলাযোগ আর না ঘটে তাই বেশ কিছু পদ্ধতিগত পরিবর্তন আনছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026