রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১

ওরবান সালভিনির প্রধান শত্রু আমি: ম্যাক্রোঁ

ওরবান সালভিনির প্রধান শত্রু আমি: ম্যাক্রোঁ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের যথেষ্ট কারণ রয়েছে অভিবাসন ইস্যুতে তাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অভিহিত করার।

বুধবার কোপেনহেগেন সফররত ম্যাক্রোঁ নিজের এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর আগে, মঙ্গলবার অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে একযোগে কাজ করার অঙ্গীকার করে ইউরোপের অভিবাসননীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত দুই দেশ ইতালি ও হাঙ্গেরি।

ওরবান বলেছিলেন, আমরা ঐকমত্যে পৌঁছেছি যে অভিবাসন বর্তমানে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতালির সাথে মিলে আমরা আমাদের অভিবাসনবিরোধী বিষয়গুলো যৌথভাবে উপস্থাপন করবো।

তিনি বলেন, হাঙ্গেরি দেখিয়েছে যে, সীমান্তে অভিবাসনপ্রত্যাশী ঠেকানো সম্ভব। অপরদিকে, ইতালির নতুন সরকারও দেখিয়ে দিয়েছে কিভাবে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকানো যায়।

এছাড়া, সালভিনি ও ওরবান, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যাপক সমালোচনা করেন। সালভিনি বলেন, অভিবাসন ইস্যুতে ফ্রান্স যথেষ্ট সহায়তা করছে না। অন্যদিকে ওরবান জানান, ম্যাক্রোঁ ইউরোপে অভিবাসননীতি-সমর্থিত দলগুলোর নেতা হয়ে উঠেছেন।

ম্যাক্রোঁ বলেন, জাতীয়তাবাদীদের আমি কোনও সুযোগ দিতে রাজি না। বিশেষ করে যারা ঘৃণাভরা বক্তব্য ছড়ায়। আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের অভিবাসন ইস্যুতে একটি সুদূরপ্রসারী ও সুনির্দিষ্ট নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

সেক্ষেত্রে তারা যদি আমাকে তাদের প্রধান শত্রু বলে মনে করে তাতেও আমার কোনও সমস্যা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026