শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫

সঞ্জয় লীলা বানসালির সিনেমা বাদ দিয়ে অনুরাগ কাশ্যাপের গুলাব জামুনে ঐশ্বরিয়া রায়

সঞ্জয় লীলা বানসালির সিনেমা বাদ দিয়ে অনুরাগ কাশ্যাপের গুলাব জামুনে ঐশ্বরিয়া রায়

বিনোদন ডেস্ক: বলিউড তারকা ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন তার দুই বছরের মাতৃত্বকালীন সময় কাটিয়ে জাজবা সিনেমার মধ্য দিয়ে পুনরায় বলিউড জগতে পা রেখেছিলেন।

সদ্য জানা গেছে ঐশ্বরিয়া তার প্রিয় পরিচালক সঞ্জয় লীলা বানসালির নতুন প্রকল্পের কাজে মুলতবি দিয়ে অনুরাগ কাশ্যাপের গুলাব জামুনে কাজ করছেন, কেননা সেখানে তার বিপরীতে রয়েছেন তার স্বামী অভিষেক বচ্চন।

সঞ্জয় লীলা বানসালির প্রজেক্টে এই বলিউড তারকার কাজ সুনিশ্চিত ছিলো কিন্তু কয়েকমাস আগেই মিডিয়া প্রতিবেদনে জানা গেছে, অনুরাগ কাশাপের ‘গুলাব জামুনে’ অভিষেক বচ্চনের বিপরীতে তাকে কাজ করার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

দুটো প্রজেক্টেই কাজ করার সম্মতি দিলেও, দুটোর সময় এক সাথে হয়ে যাবে বলে ঐশ্বরিয়া নিজের প্রিয় পরিচালককে রেখে অনুরাগ কাশাপের সিনেমায় কাজের সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

সুত্রটি থেকে আরও জানা গেছে, দুটো সিনেমাতেই কাজের তারিখ একসাথে হওয়ায় অনুরাগ কাশ্যাপের সিনেমা ঐশ্বরিয়া বেঁছে নিয়েছেন কারণ প্রায় ৮ বছর পর তিনি তার স্বামীর বিপরীতে কাজ করা প্রস্তাব পেয়েছেন। তারচেয়েও জরুরি বিষয় ‘গুলাব জামুনে’ দুজনের চরিত্রই অনেক সুন্দর ও আকর্ষণীয়।

উল্লেখ্য, ‘গুলাব জামুনে’ সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026