শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:০২

এবার লন্ডনে উড়বে সাদিক খানের বিকিনি পরা বেলুন

এবার লন্ডনে উড়বে সাদিক খানের বিকিনি পরা বেলুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলুন ওড়ানোর পর এবার লন্ডনে মেয়র সাদিক খানের বিকিনি পরা বেলুন ওড়ানোর অনুমতি পেল বিক্ষোভকারীরা।

১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে এই বেলুন ওড়ানোর জন্য প্রচারণাকারীরা ৭৫ হাজার ৫০০ ডলার অনুদান তুলেছেন।

প্রায় ৩ হাজারেরও বেশি সমর্থক এই অনুদান প্রদান করে। ২৯ ফুটের বেলুনে সাদিক খানকে হলুদ বিকিনি পরা অবস্থায় দেখা গিয়েছে।

জুলাইতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেন সফরের সময়ও বিক্ষোভকারীরা ট্রাম্পের বেবি বেলুন ‘অ্যাংরি ট্রাম্প’ উড়িয়েছিল।

সাদিক খানের বিকিনি পরা বেলুন উড্ডয়ন প্রচারণার পেজ থেকে বলা হয়, লন্ডনে ট্রাম্পের সফরের সময় ‘অ্যাংরি ট্রাম্প’ ওড়ানো হয়েছিল। যদি বাক-স্বাধীনতা সবার জন্য সমান হয়ে থাকে তবে চলুন ‘বেবি খান’ ওড়ানো যাক।

এতে আরো বলা হয়, সাদিক খানের আমলে অপরাধ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। লন্ডনের বাসিন্দারা কোথাও নিরাপদ বোধ করছেন না।

সাইটটি আরো জানায়, যদি তারা আরো বেশি তহবিল সংগ্রহ করতে পারে তবে সাদিক খানকে অফিস থেকে সরিয়ে দেয়ার জন্য প্রচারণা চালিয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026