শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: গাড়ি চালানোর অনুমতি পাওয়ার পর এবার কার রেসিং এ যোগ দিলেন সৌদি নারীরা। সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো জেদ্দায় নারীদের কার রেসিং এর আয়োজন করা হয়েছে।
এতে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করে দেশটির সদ্য লাইসেন্সপ্রাপ্ত নারী ড্রাইভাররা। শেষ ধাপে দশজন নারীর মাঝে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় প্রথম বিজয়ীকে ১০ হাজার রিয়াল পুরস্কার দেওয়া হয়েছে।
সৌদি আরবের অটো মোবাইল ও মটরসাইকেল ফেডারেশনের বোর্ড অব ডাইরেক্টরের সদস্য এবং সৌদি কার ওয়েমেন কাস স্পোর্টস এর প্রতিনিধি ইঞ্জিনিয়ার আসিল আহমদ আরব নিউজকে জানান, সৌদি আরবে নারীদের কার রেস এবারের মতো প্রথম।
তাদের সাধারণ মানুষদের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ দেওয়া হয়েছে। জেদ্দা কার ওয়েমেন রেস গোটা দেশের জন্য উৎসব ও আনন্দেরও বার্তা।
আসিল আহমদ আরও বলেন, এ প্রতিযোগিতাটি কার্টুন গাড়ির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল। সৌদি আরব তাদেরকে আন্তর্জাতিকভাবে কার রেসে অংশগ্রহণের জন্য প্রস্তুত করছে।
তিনি বলেন, দুটি ধাপে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। গত জুলাই মাসে ২০ জন নারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মাঝ থেকে ১০ জনকে শেষ পর্বের জন্য নির্বাচিত করা হয়।