বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৯

ইতালিতে পর্যটককে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

ইতালিতে পর্যটককে ধর্ষণের অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: ইতালির পর্যটন শহর রিমিনিতে মো. মনির লাকাইয়ারা (৩৭) নামে এক বাংলাদেশিকে রোববার গ্রেফতার করেছে পুলিশ।

ভোরে ডেনিশ বংশোদ্ভূত নারী পর্যটককে ধর্ষণের অভিযোগে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ নিয়ে তিন-তিনবার যৌন নিপীড়ন করার অভিযোগ রয়েছে মনিরের বিরুদ্ধে। পুলিশের তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ফলে আদালত বিচার কাজ শেষ করে ওই বাংলাদেশিকে দেশে পাঠানোর ব্যবস্থা নিয়েছে।

একই সঙ্গে তার ইতালিতে থাকার বৈধতা বাতিল করেছেন আদালত। অন্যদিকে পুলিশের তদন্তে তার থাকার নিদির্ষ্ট ঠিকানা (রেসিডেন্ট) ও চাকরি ভুয়া বলে প্রমাণিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026