শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৬

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির আয়োজনে ফ্রি খতনা কার্যক্রম সম্পন্ন

কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির আয়োজনে ফ্রি খতনা কার্যক্রম সম্পন্ন

শীর্ষবিন্দু নিউজ: সমাজে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সাহায্যার্তে ব্রিটেনে গড়ে ওঠা সামজিক সংগঠন কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির উদ্যেগে এক খতনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সিলেট শহরের কাজিটুলায় অবস্থিত কাজিটুলা ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব ভবনে ১৮ই আগষ্ট শনিবার দুপুরে এই খতনা কার্যক্রম অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১৭ নং কাজিটুলা  ওয়ার্ডের  কাউন্সিলর রাশেদ আহমদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক কাউন্সিলর দিলওয়ার হোসেন সজিব।

এতে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন- ব্রিটেন প্রবাসী ও কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এলাহী বক্স এনাম, কার্যকরী কমিটির সদস্য তুহিন খান ও সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- নেছার আহমদ ও জাহাঙ্গীর খান।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- অত্র এলাকার সুয়েব আহমদ, সোলাইমান খান সিন্ধু, জালাল উদ্দিন, বাচ্চু খান, লায়েক আহমদ, বাচ্চু মিয়া, রাজিব হোসেইন, জুয়েল খান, আব্দুল্লাহ জাহেদ, সৌমিক ইসলাম, পিন্টু আহমদ, সাহিদ আহমদ, জাকারিয়া আহমদ, শাকিল বক্ত, রেদওয়ান বক্ত মিশু ও কাজিটুলার যুব সমাজ ও মুরুব্বিয়ানগণ।

উক্ত সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক এলাহী বক্স এনাম শীর্ষবিন্দুকে বলেন, ব্রিটেনে বসবাসরত বৃহত্তর কাজিটুলাবাসীর আর্থিক সহায়তায় সমাজের উন্নয়নে কাজীটুলা ইউকে প্রবাসী কমিউনিটি এ ধরনের মহৎ কাজ সব সময় অব্যাহত রাখবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026