বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৯

ফেসবুক বিমুখ হচ্ছে মার্কিনিরা

ফেসবুক বিমুখ হচ্ছে মার্কিনিরা

প্রযুক্তি আকাশ ডেস্ক: বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার থেকে সরে আসছে মার্কিনিরা। সম্প্রতি ফাঁস হওয়া, মার্কিন নির্বাচনে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের ঘটনা এই ফেসবুক বিমুখিতার কারণ বলে চিহ্নিত করেছে গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।

সংস্থাটির করা এক জরিপে দেখা যায়, এক-তৃতীয়াংশ মার্কিনি তথ্য ফাঁস হওয়ার আগের মতো করে ফেসবুক ব্যবহার করছেন না। অন্তত ৭৪শতাংশ প্রাপ্ত বয়স্ক মার্কিনি তাদের অ্যাকাউন্টের গোপনীয়তা পরিবর্তন করছে অথবা ফেসবুক ব্যবহার ছেড়ে দিচ্ছে। এছাড়াও প্রতি ৪জন মার্কিনির ১জন তথ্যের নিরাপত্তাজনিত কারণে ফেসবুক অ্যাপটি ডিলিট করে দিয়েছেন।

তথ্য ফাঁস হওয়ার আশঙ্কায় ফেসবুকের ব্যবহার বন্ধ করছে বলেও জরিপে উঠে আসে। যদিও সামাজিক মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের দাবি অনুযায়ী প্রচলিত অ্যাপটির মাধ্যমেই ব্যবহারকারীরা তাদের তথ্যগুলো যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে ও জনপ্রিয়তা যাচাই করতে অনেক মার্কিনির তথ্য হাতিয়ে নেয়া হয়েছিল। এমন একটি তথ্য ফাঁস হওয়ার পর থেকেই ফেসবুকের প্রতি তাদের বিশ্বাসে ধস নেমেছে। যদিও ফেসবুক তাদের গোপনীয়তা বৃদ্ধি করেছে বলে দাবি করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026