রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৭

নিউইয়র্কে চালু হচ্ছে অ্যামাজন ক্যাশিয়ার মুক্ত দোকান

নিউইয়র্কে চালু হচ্ছে অ্যামাজন ক্যাশিয়ার মুক্ত দোকান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার নিউইয়র্কে ক্যাশিয়ার মুক্ত দোকান চালু করতে যাচ্ছে অ্যামাজন। কোম্পানিটির একজন মুখপাত্র একথা নিশ্চিত করেছেন।

এই দোকানগুলোতে অর্থ গ্রহণের জন্য কোনো মানুষ থাকবে না। গ্রাহকেরাই অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান করবেন।

সিয়াটলে এ ধরনের ৩টি ‘গো স্টোর’ চালু করেছে অ্যমাজন। প্রথমটি জানুয়ারি মাসে চালু হয়। অ্যামাজন সানফ্রান্সিকো এবং শিকাগোতেও এ ধরনের দোকান চালুর পরিকল্পনা করছে।

অ্যামাজন গো স্টোরে খাবার জন্য প্রস্তুত নাস্তা, লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্স পাওয়া যায়। এছাড়াও দোকানগুলোতে রুটি, দুধ, আর্টিসান পনির এবং চকলেট পাওয়া যায়।

যদিও গো স্টোরগুলোতে বিল সয়ংক্রিয়ভাবে দেয়া যায়, তবুও দোকানগুলোতে রান্না, পরিষ্কারকরণ, সেলফ সাজানোর মতো কাজের জন্য কর্মীর প্রয়োজন হচ্ছে।

এছাড়া দোকানগুলো সম্পূর্ণভাবে ক্যামেরা ও সেন্সরের উপরে নির্ভরশীল। এই দেকানে প্রবেশের জন্য ক্রেতাদের অ্যামাজন গো অ্যাপ চালু করতে হবে।

তারা যখন চলে যাবেন তাদের ক্রয় করা পণ্যের দাম স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে কেটে নেয়া হবে। এই অ্যাপে ক্রেতারা সেলফে কোনো পণ্য ফেরত দিলে বা নতুন পণ্য নিলে তা বোঝার প্রযুক্তি রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026