রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৩০

এবার ঘরছাড়া বরিস জনসন

এবার ঘরছাড়া বরিস জনসন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। প্রধানমন্ত্রী তেরেসা মের ব্রেক্সিটের জের ধরে গত জুলাই মাসে পররাষ্ট্রমন্ত্রী পদ হারিয়েছিলেন তিনি।

এবার ভাঙছে তার ২৫ বছরের সংসার। নারীঘটিত সম্পর্কের প্রতিবেদন প্রকাশ হবার পর বরিস জনসনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার স্ত্রী মারিনা হুইলার। গত শুক্রবার বরিস জনসনের স্ত্রী ম্যারিনা জানান, দীর্ঘদিন ধরে তারা আলাদা বসবাস করছেন।

এছাড়াও সংসার চলাকালীন তার সঙ্গে প্রতারণা করে আরও কয়েকটি সম্পর্কে জড়ানোর কারণে বরিস জনসনকে ডিভোর্স দিচ্ছেন তিনি।

এক বিবৃতিতে ৫৪ বছর বয়সী এই যুগলদ্বয় বলেন, কয়েকমাস আগে, আমাদের ২৫ বছর সংসার জীবন কাটানোর পর আমরা সিদ্ধান্ত নিই, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত।

আমরা বিচ্ছেদের কথা ভেবেছি এবং তা প্রক্রিয়াধীন। পরবর্তীতে বন্ধুর মতো আমরা আমাদের ৪ সন্তানের পাশে থেকে দেখাশোনা করবো। কিন্তু একসঙ্গে আর থাকা হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026