মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৫

সিলেটের আম্বরখানায় এক ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সিলেটের আম্বরখানায় এক ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ: নগরীর আম্বরখানা দত্তপাড়ার একটি বাসা থেকে শাহাদত হোসেন ইমন (২৪) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে  জানায় পুলিশ। শুক্রবার মধ্যরাতে দত্তপাড়ার ওই বাসা থেকে সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইমনের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় বলে জানায় পুলিশ।

জানা যায়,গত জানুয়ারি থেকে ইমন ওই বাড়িতে কাওসার আলম নামের আরেক যুবকের সঙ্গে থাকতেন। শুক্রবার জুমার নামাজে বের হয়ে ইমনের রুমমেট কাওসার আর ঘরে ফেরেননি বলে স্থানীয়রা জানায়। ইমন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম সেমিস্টারের ছাত্র। তার বাড়ি নোয়াখালীর লক্ষ্মীপুরে। ইমনের বাবা ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে কর্মরত। ইমন আত্মহত্যা করেছেন, না কি হত্যাকাণ্ডের শিকার, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ জানিয়েছেন।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীর উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে ইমনের গুলিবিদ্ধ পাওয়া যায়। ইমনের পেটের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তার কক্ষ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026