রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭

দুই মাসের মধ্যেই কার্যকর হচ্ছে ব্রেক্সিট

দুই মাসের মধ্যেই কার্যকর হচ্ছে ব্রেক্সিট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী দু’মাসের মধ্যেই ইউরোপিয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া বেক্সিট কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্লোভেনিয়ায় একটি ফোরামে বক্তব্য দানকালে ইইউ’র পক্ষ থেকে মধ্যস্ততাকারী মাইকেল বার্নিয়ার এমনটি জানিয়েছেন।

বার্নিয়ার সোমবার জানায়, আমি মনে করি আগামী নভেম্বরের শুরুতেই ব্রেক্সিট চুক্তি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটি কার্যকর চুক্তি থেকে আর বেশি দূরে নই।

তবে একটি ইতিবাচক বোঝাপড়ার জন্য আগামী অক্টোবরের মাঝামাঝি ইউ’র সাথে একটি কার্যকরি সম্মেলনে বসার ব্যাপারে যুক্তরাজ্য কাজ করছে বলে একজন মুখপাত্র জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ জুন ২০১৬ সালে ইউরোপিয় রাষ্ট্রগুলোর জোট থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট এর জন্য একটি গণভোট অনুষ্ঠিত হয়।

ভোটে অধিকাংশ ব্রিটিশ ব্রেক্সিটের পক্ষে সমর্থন দিলে সরকার তার সিদ্ধান্ত বাস্তবায়নে গত ২৯ মার্চ একটি চুক্তি করে এবং আগামী ২৯ মার্চ ২০১৯ সালের মধ্যে তা কার্যকর করার সময়সীমা ঠিক করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026