সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৯

যুক্তরাজ্যে যৌনতার বিনিময়ে বাড়ি ভাড়ার চমকপ্রদ বিজ্ঞাপন

যুক্তরাজ্যে যৌনতার বিনিময়ে বাড়ি ভাড়ার চমকপ্রদ বিজ্ঞাপন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের কিছু কিছু বাড়ির মালিক যৌনতার বিনিময়ে বাড়ি ভাড়া দিতে চাচ্ছেন। সেই সঙ্গে তাদের বিনামূল্যের ইউটিলিটি আর ওয়াইফাই ব্যবহারের সুযোগও থাকছে।

যদিও দেশটির বিচার বিভাগ বলছে, এ ধরনের বিজ্ঞাপন দেয়া পুরোপুরি আইন বিরোধী যার জন্য সাত বছরের জেল হতে পারে। কিন্তু এরকম বিজ্ঞাপন দেয়ার ঘটনা ঘটছে।

অনলাইনে দেয়া এরকম বেশ কয়েকটি বিজ্ঞাপনের খোঁজ পেয়েছে বিবিসি এবং বাড়ি ভাড়া নিতে ইচ্ছুক এমন একজন নারী হিসাবে ছদ্মবেশে দুজন বিজ্ঞাপনদাতার সাক্ষাৎকারও নিয়েছে।

বিজ্ঞাপনে তারা ভাড়াটিয়াকে সপ্তাহে অন্তত একদিনের জন্য বিছানায় যাওয়ার শর্ত রেখে বাড়ি ভাড়া মওকুফের পাশাপাশি বিল দেয়া, এমনকি অন্যান্য খরচ দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

মাইক নামের একজন বাড়ি মালিক বিবিসির ছদ্মবেশী সাংবাদিককে বলেন, তিনি দুই বেডরুমের একটি চমৎকার বাড়ি পেতে পারেন, যেখানে সব কিছুই থাকবে।

যতদিন তিনি বন্ধুত্বে সুবিধার সম্পর্ক বজায় রাখবেন। এই সুবিধা বলতে তিনি বোঝান, সপ্তাহে অন্তত একদিন তার সঙ্গে বিছানায় যেতে হবে।

টম নামের আরেকজন মালিক, যার বয়স ৬০ বছর, বিবিসির ছদ্মবেশী নারী সাংবাদিককে বলেন, তিনি যদি তার ফ্লাটে উঠে আসেন, তাহলে ভাড়া তো দিতেই হবে না। সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ এবং ওয়াইফাই সুবিধা পাবেন।

অনলাইনে এরকম আরো অনেক বিজ্ঞাপন দেখা গেছে। এ ধরনের বিজ্ঞাপন দেওয়াকে যুক্তরাজ্যের বিচার বিভাগ পুরোপুরি অবৈধ ও আইন বিরোধী বললেও এরকম বিজ্ঞাপন দেয়ার জন্য এখন পর্যন্ত কাউকে বিচারের আওতায় আনা হয়নি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026