বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩

ভেঙে গেছে আকাশবীণার দরজা

ভেঙে গেছে আকাশবীণার দরজা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজ বোয়িং ৭৮৭ আকাশবীণার জরুরি দরজার একটি বিশেষ অংশ (র‌্যাফট) ভেঙে পড়েছে।

উদ্বোধনের পর এক সপ্তাহ পার না হতেই মঙ্গলবার সকালের এ ঘটনায় ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট দেড় ঘণ্টা বিলম্বে ছাড়ে।

পরে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে বিমানের প্রকৌশলী মোস্তাফিজুর রহমানকে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দিক আহমেদ জানান, এর যন্ত্রাংশ লন্ডনে পাওয়া গেছে।

সেটি এনে তিন দিনের মধ্যে সংযুক্ত করা হবে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

সকাল সাড়ে ৮টার দিকে বোর্র্ডিং ব্রিজে সংযুক্ত অবস্থায় বিএফসিসি থেকে যাত্রীদের জন্য ড্রিমলাইনারে খাবার তোলা হচ্ছিল।

এ সময় প্রকৌশল বিভাগের স্টাফ মোস্তাফিজুর রহমান দরজা অন করতে গিয়ে সজোরে অন্য বাটনে চাপ দেন। এতে রাফট নামে দরজার একটি অংশ খুলে পড়ে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026