রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৮

আনুষ্ঠানিকতা দিয়ে শুরু পবিত্র হজ্জ্ব

আনুষ্ঠানিকতা দিয়ে শুরু পবিত্র হজ্জ্ব

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পবিত্র হজ্জ্বের আনুষ্ঠানিকতা শনিবার থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন। লাখ লাখ মুসুল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হবে পবিত্র মিনা।

এ বছর প্রায় বিশ লক্ষাধিক মুসলমান হজ পালন করছেন। এরমধে বাংলাদেশি রয়েছে প্রায় ৯০ হাজার।   উল্লেখ্য,  মক্কা সম্প্রসারণ কাজের জন্য এ বছর হাজির সংখ্যা সীমিত করেছে সৌদি হজ মন্ত্রণালয়। এ বছর আনুপাতিক হারে বহিঃর্বিশ্বে মোট হাজির ২০ শতাংশ এবং সৌদি আরবের অভ্যন্তরীণ ৫০ শতাংশ কম হাজির অনুমোদন দেওয়া হয়েছে। মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় এরই মধ্যে কাবাঘর তাওয়াফ করতে দুই স্তরের কাজ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে। মক্কার এই সম্প্রসারণ কাজ শেষ হতে  আরো তিন বছর সময় লাগবে বলে জানান কর্তৃপক্ষ।।

হজের অংশ হিসেবে সোমবার সকাল পর্যন্ত তারা অবস্থান করবেন মিনায়। সেখানে হাজিরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির-আজকার ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন জামাতের সঙ্গে। সোমবার খুব ভোরে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। সেখানে হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশ্যে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারো এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।

রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে তারা মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। সকালে ফজরের নামাজ শেষে আবার ফিরে আসবেন মিনায়। পরদিন সকালে অর্থাৎ মঙ্গলবার জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানি করে পুরুষরা মাথা মণ্ডনের মধ্য দিয়ে ইহরাম ত্যাগের মাধ্যমে হজের মূল কার্যক্রম শেষ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026