রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১

চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে একাট্টা অস্ট্রিয়া-জার্মানি

চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে একাট্টা অস্ট্রিয়া-জার্মানি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কোনোরকম বাণিজ্য চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ঠেকাতে একমত হয়েছে অস্ট্রিয়া ও জার্মানি।

দেশ দুটি এবিষয়ে যথাসাধ্য চেষ্টা করবে বলে জানিয়েছেন অস্ট্রিয়ান চ্যান্সেলর সেবাস্তিয়ান কার্জ। শনিবার জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের সাথে স্বাক্ষাতের আগে তিনি এই মন্তব্য করেন।

এক যৌথ বিবৃতিতে মেরকেল ও কার্জ জানান, ‘বেক্সিটের সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ইইউ নেতাদের বৈঠককে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়েও আলোচনা করেছি। কোনোরকম চুক্তি ছাড়া বেক্সিট হতে না দেয়ার বিষয়ে আমরা একমত।’

উল্লেখ্য, ইউরোপীয় রাষ্ট্রগুলোর জোট থেকে বের হয়ে যাওয়ায় লক্ষ্যে ২৩ জুন, ২০১৬ সালে একটি গণভোটের আয়োজন করে ব্রিটেন। ভোটাভুটিতে অধিকাংশ বৃটিশ ব্রেক্সিটের পক্ষে সমর্থন দিলে একটি নীতিমালা ঠিক করা হয়।

প্রণিত নীতিমালা অনুযায়ী ২৯ মার্চ ২০১৭ সাল থেকে প্রক্রিয়া শুরু করে আগামী ২৯ মার্চ ২০১৯ সালে ব্রিটেন সম্পূর্ণরুপে সংস্থাটি ত্যাগ করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026