বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৩

ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র

ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র ডা. লোটে শেরিং ভুটানের প্রধানমন্ত্রী হতে চলেছেন। গত ১৫ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ডা. লোটে শেরিংয়ের দল ডিএনটি বিপুল ভোটে দল জয়লাভ করে চমক সৃষ্টি করে।

ডা. লোটে শেরিংয়ের প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতার স্থানে এমবিবিএস ঢাকা ইউনিভার্সিটি, বাংলাদেশ লেখা। ময়মনসিংহ মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠান।

জানা গেছে, ডা. লোটে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং পরে বাংলাদেশে জেনারেল সার্জারি বিষয়ে এফসিপিএস করেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৮ ব্যাচের ছাত্র ছিলেন। ডা. লোটে ২০১৩ সালে ভুটানের সিভিল সার্ভিস ছেড়ে রাজনীতিতে যোগ দেন।

ভুটানের সংবিধান অনুসারে দেশটির সরকার গঠন করতে হলে দুই দফা নির্বাচনে বিজয়ী হতে হয়। এরমধ্যে প্রথম দফায় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ আসন প্রাপ্ত দুটি দলকে বাছাই করা হয়। পরবর্তীতে ওই দুটি দলকে পার্লামেনেট ৪৭টি আসনে প্রার্থী দিয়ে ভোটে অংশ নিতে হয়।

১৫ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ডা. লোটের দল ডিএনটি বিপুল জনসমর্থন পেয়েছে। ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফা নির্বাচনেও সহজ জয় পাবেন ডিএনটি বা ডা. লোটে শেরিং।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026