বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৩

শুক্রবার কাভানফের অভিযুক্তকারীর কথা শুনবে মার্কিন বিচারবিভাগ

শুক্রবার কাভানফের অভিযুক্তকারীর কথা শুনবে মার্কিন বিচারবিভাগ

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্কিন বিচারবিভাগীয় কমিটি চেয়ারম্যান চাক গ্রাসলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত সুপ্রিমকোর্ট বিচারপতি ব্রেট কাভানফের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা ক্রিস্টিন ব্লাসে ফোর্ডকে কমিটিতে এসে তার কথা বলার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় ফোর্ডকে তার আইনজীবীদের মাধ্যমে আসতে অনুরোধ জানানো হয়। কমিটির ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর ডায়ানে ফিনস্টিনকে লেখা এক চিঠিতে গ্রাসলে আরও অনুরোধ করেন, ফিনস্টিন যেন তাকে যৌন হয়রানির অভিযোগ জানিয়ে লেখা ফোর্ডের মূল চিঠিটি কমিটিকে হস্তান্তর করেন।

সেই চিঠিতেই ফোর্ড ফিনিস্টিনকে জানিয়েছিলেন, ১৯৮২ সালে যখন তারা দু’জনেই সাবারবান মেরিল্যান্ডে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন সেসময় একদিন পার্টি চলাকালে মদ্যপ অবস্থায় কাভানফ তার শ্লীলতাহানির চেষ্টা করে।

এদিকে, বুধবার সিএনএন’কে ফোর্ডের আইনজীবী লিসা ব্যাংকস জানান, গ্রেসলের এই তাড়াহুড়া করে ডাকা শুনানি খুবই অকার্যকর। আর এতে কমিটির সত্য উন্মোচনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন ওঠে। একটি সূত্র জানায়, ফোর্ড শুনানিতে না এলে কমিটি শেষপর্যন্ত ভোটাভুটিতে যাবে।

অন্যদিকে, আইওয়া প্রদেশের রিপাবলিকান সিনেটর জানান, আমরা সর্বাত্মকভাবে ফোর্ডকে সিনেট শুনানিতে উপস্থিত হওয়ার আগে সচ্ছন্দ করতে চেষ্টা করে যাচ্ছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026