রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১

কিং কোবরা ও কুমিরসহ ৪০০ সরীসৃপ নিয়ে ঘরবসতি

কিং কোবরা ও কুমিরসহ ৪০০ সরীসৃপ নিয়ে ঘরবসতি

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: কফি টেবিলে ওপর একটা আস্ত চন্দ্রবোড়া, বাগানে ঘুরে বেড়াচ্ছে ৫০ কিলোগ্রামের একটা কচ্ছপ। আর সাত ফুটের একটা কুমির গড়াগড়ি খাচ্ছে বিছানায়। দরজার সামনেও অপেক্ষায় কয়েকটা কুমির।

নাহ, এটা কোনও বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্র নয়। একেবারেই জলজ্যান্ত বাস্তব ঘটনা। ফ্রান্সের পশ্চিমে নান্তেস সিটিতে ৬৭ বছরের ফিলিপ গিলেটের প্রিয় বন্ধুই বলা যায় তাদের! তবে শুধু চন্দ্রবোড়াই নয়, র‌্যাটল স্নেক, ট্যারান্টুলা, বিচিত্র প্রজাতির টিকটিকি মিলে প্রায় ৪০০টি সরীসৃপ থাকে ফিলিপের বাড়িতে।

গিলেট বলেন, তার সবচেয়ে প্রিয় হল দুটি কুমির, একটি নাম এলি, অপর গেটর। চামড়ার কারখানার পাশে জলাশয় থেকে তাদের উদ্ধার করেছিলেন ফিলিপ। এ ছাড়াও বিভিন্ন জায়গা থেকে অসহায় প্রাণীদের নিয়ে এসে আশ্রয় দিয়েছেন তারই বাড়িতে।

প্রিয় গোসাপটিকে চামচ দিয়ে খাবার খাওয়াতে খাওয়াতে সংবাদ সংস্থাকে তিনি বললেন, সরীসৃপ দেখলেই মানুষ ঘৃণা করে। কিন্তু ওরা অসহায়। ওরা কারও ক্ষতি করে না স্বেচ্ছায়। ওদের জানলে, ওদের চিনলে প্রত্যেকেরই অসম্ভব ভাল লাগবে।

তার কথায় প্রতিবেশীদেরও খুব একটা আপত্তি নেই এই পোষ্যদের নিয়ে। তবে স্থানীয় দমকল দফতর কিন্তু এ বিষয়ে সতর্ক করেছেন, যাতে কোথাও আগুন লাগলে এই বাড়িতে কেউ আশ্রয় নিতে ঢুকে না পড়েন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026