মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২

ক্ষমতা পেলে এসকে সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি

ক্ষমতা পেলে এসকে সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি

রাজনীতি ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোষানলে দেশত্যাগী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে রাষ্ট্রপতি করবে বিএনপি।

শনিবার (২২ সেপ্টেম্বর) ভারতের বাংলা পত্রিকা দৈনিক যুগশঙ্খে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, ইতোমধ্যে এসকে সিনহাকে রাষ্ট্রপতি করার প্রস্তাবও দিয়েছে বিএনপি।

দলটির একাধিক শীর্ষনেতা যুগশঙ্খের কাছে দেশের প্রথম হিন্দু প্রধান বিচারপতিকে ‘প্রথম হিন্দু রাষ্ট্রপতি’ করার ইচ্ছার কথা জানিয়েছেন।

আরও বলা হয়, এর আগে প্রধান বিচারপতি থাকাকালীন এসকে সিনহাকে বিএনপি তাদের প্রস্তাবিত ‘নির্বাচনকালীন সহায়ক সরকার’র রাষ্ট্রপতি হিসেবে নাম প্রস্তাবের কথা বলে। বিএনপির একাধিক নেতা তখন তাকে ‘ঐকমত্যের রাষ্ট্রপতি’ হিসেবে উল্লেখ করেন।

যুগশঙ্খের প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমানে দলটি মনে করছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে এসকে সিনহাকে পূর্ণ মেয়াদের রাষ্ট্রপতি করবেন। কারণ হিসেবে দলটির একাধিক নেতা জানিয়েছেন, বিচারপতি সিনহা অত্যন্ত সৎ ও বিজ্ঞ একজন আইনজ্ঞ। তাকে বিচারপতি করলে সমালোচনা থাকবে না।

আরও বলা হয়, সিনহাকে রাষ্ট্রপতি করে বিএনপি একটি বার্তা দেবে যে তারা সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষায় কাজ করতে বদ্ধপরিকর। এছাড়া তাকে রাষ্ট্রপতি করে বিএনপি দিল্লিকে বার্তা দিতে চায় যে তারা ভারতবিরোধী নয়। বরং প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রেখেই চলতে চায়।

প্রতিবেদনটি অনুসারে, বিচারপতি সিনহাকে রাষ্ট্রপতি করার আলোচনা নিয়ে বাংলাদেশের একাধিক বুদ্ধিজীবীর কথায়, বাংলাদেশে বর্তমানে যে হারে ভারতবিরোধিতা বাড়ছে; সেটা কমাতে বিএনপির এই সিদ্ধান্ত কিছুটা হলেও কাজে দেবে। একই সঙ্গে দিল্লিও বিএনপির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে।

প্রসঙ্গক্রমে এতে বলা হয়, বর্তমানে আমেরিকায় বসবাস করা এসকে সিনহা বাংলাদেশের সংবিধানের ষোড়শ সংশোধনীর বিরুদ্ধে হাইকোর্টের একটি রায় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরাগভাজন হন।

এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই প্রধানের হুমকি ও নির্যাতনের কারণে তিনি বাংলাদেশ ত্যাগে বাধ্য হন বলে সম্প্রতি টেলিভিশনে সাক্ষাৎকারে উল্লেখ করেছেন।

এছাড়া সদ্য প্রকাশিত আত্মজীবনীতেও তার দেশত্যাগ নিয়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026