রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫

স্কাইকে কিনতে ক্যামকস্টের ৩ হাজার কোটি ডলারের প্রস্তাব

স্কাইকে কিনতে ক্যামকস্টের ৩ হাজার কোটি ডলারের প্রস্তাব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ৩ হাজার কোটি ডলারে বিক্রি হতে যাচ্ছে স্কাই টিভি নেটওয়ার্ক।

যুক্তরাজ্যের ব্যবসায়িক নজরদারি প্রতিষ্ঠান দ্য টেকওভার প্যানেল কর্তৃক পরিচালিত এ নিলামে জনপ্রিয় এ টিভি নেটওয়ার্কটি ক্রয়ের মধ্য দিয়ে মিডিয়া মুঘল রুপার্ট মারডককে ছাড়িয়ে গেল ইউ.এস ক্যাবল জায়ান্ট কমকাস্ট।

জনপ্রিয় এ টিভি নেটওয়ার্কটি ক্রয় করার বিষয়টিকে একটি বিরাট অর্জন বলেই মনে করছে কমকাস্ট। প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান নির্বাহী বলেন, কমকাস্টের জন্য আজকের দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য। এ সময় তিনি স্কাইয়ের শেয়ারহোল্ডারদের নতুন করে এ প্রস্তাব গ্রহণ করার আমন্ত্রণ জানান।

 এর আগে ফক্সের শেয়ার প্রতি ১৫.৬৭ ইউরোকে ছাড়িয়ে কমকাস্ট শেয়ার প্রতি ১৭.২৮ ইউরো প্রস্তাব দিয়েছে। এর আগে স্কাইয়ের ৬১ শতাংশ কিনে নিতে চেয়েছিল ফক্স। গত জুলাইয়ে ২৪.৫ বিলিয়ন ইউরো প্রস্তাব দিয়েছিল ফক্স নিউজ।

উল্লেখ্য, স্কাই টিভি নেটওয়ার্কের ২৩ মিলিয়ন গ্রাহক রয়েছে। এছাড়াও এটি প্রিমিয়ার লিগ, গেম অব থ্রোনসের জন্যও বিখ্যাত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026