রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৫

আপিলেও বৃটিশ যুবতীর জেল বহাল

আপিলেও বৃটিশ যুবতীর জেল বহাল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মিশরে আপিলেও হেরে গেলেন বৃটিশ যুবতী লরা প্লামার (৩৪)। অবৈধভাবে বেদনানাশক ট্যাবলেট বহনের কারণে তার বিরুদ্ধে তিন বছরের জেল দিয়েছে আদালত। এর বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন দ্য টেলিগ্রাফ।

লরা কাজ করেন একটি দোকানে। তার বয়ফ্রেন্ড ওমর কাবু’র জন্য ওই ট্যাবলেট বহন করছিলেন। একটি সুটকেসের ভিতর তিনি বহন করছিলেন ২৯০টি ট্রামাডোল ট্যাবলেট। আপিলে তিনি বলেছেন, মিশরে এই ট্যাবলেট বহন করা নিষিদ্ধ তা তিনি জানতেন না।

কিন্তু তার কথা আমলে না নিয়ে কায়রোর বিচারক আগের রায় বহাল রেখেছে। লরা বৃটেনের হাল-এর বাসিন্দা।

তিনি বলেছেন, আমি ভেবেঠিলাম আপিলে বিচারকদের বোধোদয় হবে এবং তারা বুঝতে পারবেন যে, আমি সজ্ঞাতে ট্যাবলেটগুলি বহন করি নি। আমি জানতাম না এগুলো মিশরে নিষিদ্ধ।

গত বছর ৯ই অক্টোবর মিশরের লোহিত সাগর উপকূলে অবকাশযাপন কেন্দ্র হারগাদায় বিমানে করে যাওয়ার সময় লরাকে বিমানবন্দরে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় তিনি পুলিশকে বলেন, বৃটেনে এ ট্যাবলেট বৈধ। সেটা ভেবে তিনি মিশরে তার বয়ফ্রেন্ড ওমর কাবু’র জন্য ওই ট্যাবলেটগুলো বহন করছিলেন। ওমরের প্রচন্ড ব্যাকপেইন আছে।

তবে আপিল কোর্ট বলেছে, আইনের প্রতি অবজ্ঞা দেখানো কোনো আত্মপক্ষ সমর্থনের কারণ হে পারে না। তাই আগের আদালত যে রায় দিয়েছেন তা যথার্থ। ওদিকে মেয়েকে জেল দেয়ার তার মা রবার্তা সিনক্লেয়ার হতাশা প্রকাশ করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026