বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬

কাঁচা হলুদ খাবেন কেন

শরীর স্বাস্থ্য ডেস্ক: প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-ভাইরাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান পাওয়া যায় হলুদ থেকে। সেই অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-কার্সিনোজেনিক উপাদানও রয়েছে হলুদে।

এসব উপাদান নানা ধরনের রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে।

১: কাঁচা হলুদ খেলে দূরে থাকা যায় ডায়াবেটিসের মতো রোগ থেকে।

২: কাঁচা হলুদে থাকা কার্কিউমিন এবং আরও নানা সব অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যে কোনও ধরনের ক্ষত দ্রুত সারাতে পারে।

৩: অনেক সময় মাথা ব্যথা সারাতে পারে কাঁচা হলুদ। এক কাপ হলুদ মেশানো কুসুম গরম দুধ খেলে ঝরঝরে হয় শরীর।

৪: আবহাওয়া বদলের সময় প্রায়ই জ্বর-সর্দির মতো অসুস্থতা দেখা দেয়। নিয়মিত কাঁচা হলুদ দূরে থাকতে পারবেন এসব রোগ থেকে।

৫: নিয়মিত হলুদ খেলে হজম ক্ষমতার উন্নতি হয়।

৬: শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে কাঁচা হলুদ। এতে থাকা কার্কিউমিন নামক উপাদান শরীরের ফ্যাট সেল গলিয়ে নিয়ন্ত্রণে রাখে মেদ।

৭: রক্তে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেয় হলুদ। ফলে ব্লাড ভেসেলের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা তো কমেই, সেই সঙ্গে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পায়।

৮: হলুদ মেশানো দুধ খেলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026