শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:২৩

ব্রিটিশ রাজপরিবারে প্রথম সমকামি বিয়ে

ব্রিটিশ রাজপরিবারে প্রথম সমকামি বিয়ে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের চাচাত ভাই লর্ড ইভার মাউন্টব্যাটেন তার বন্ধু জেমস কোয়েলের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।

এর মাধ্যমে ব্রিটিশ রাজপরিবারে প্রথম সমকামি বিয়ের ঘটনা ঘটল। লর্ড ইভার তার স্ত্রী পেনির সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার পর তার বন্ধুকে বিয়ে করলেন যার তিন মেয়ে রয়েছে। তারা হলেন এলা, আলেক্সান্দ্রা ও লুইজি। তারাও বিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

লর্ড ইভার ১৬ বছর সংসার করার পর পেনির সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ ঘটে ২০১০ সালে। সমকামিতার ফলেই তাদের বিয়ে টেকেনি যা এতদিন গোপন ছিল। সুইস স্কাই রিসর্টে লর্ড ইভারের পরিচয় ঘটে জেমস’এর সঙ্গে।

শনিবার তারা ডেভনে বিয়ে বন্ধনে আবদ্ধ হন যেখানে আমন্ত্রিত অতিথির সংখ্যা ছিল ১২০ জন। বিয়ের পর তাদের ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন লর্ড ইভার। নিচে মন্তব্য করেন, শেষ পর্যন্ত আমরা বিয়ে করতে পেরেছি যদিও ব্রিটেনে বৈরী আবহাওয়া বিরাজমান।

এবছরের শুরুতে লর্ড ইভার, তার সাবেক স্ত্রী পেনি ও বন্ধু জেমস তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা বক্তব্য দেন। লর্ড ইভার তখন স্বীকার করেন যে যৌবন থেকেই তিনি সমকামি ছিলেন। কিন্তু তিনি তা কখনো তার অভিভাবকের কাছে বলতে পারেননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026