মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪

মক্কা ও মদিনা রুটে উচ্চগতির রেললাইন উদ্বোধন

মক্কা ও মদিনা রুটে উচ্চগতির রেললাইন উদ্বোধন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে উচ্চগতিসম্পন্ন রেললাইন উদ্বোধন করা হয়েছে। বুধবার জেদ্দায় নতুন এ রেল ব্যবস্থার উদ্বোধন করেন সৌদি কিং সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

এ রেল ব্যবস্থায় গন্তব্যে পৌঁছুতে সময় লাগবে মাত্র দুইঘণ্টা যা এতদিন সড়কপথে যেতে প্রায় পাঁচঘণ্টা লাগতো। সৌদি ভিশন-২০৩০’র আওতায় নতুন এ হারামাইন রেলপথটি স্থাপন করা হয়।

মক্কা নগরীর রেল স্টেশনটি স্থাপন করা হয়েছে কাবাঘর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে। আর মদিনার স্টেশনটি স্থাপন করা হয়েছে শহরের কিং আবদুল আজিজ রোডের নলেজ ইকোনমিক সিটিতে।

১৬ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে স্থাপিত এ রেলপথ মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ যোগাযোগ প্রকল্প। আগামী সোমবার বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এপথে বছরে প্রায় ৬ কোটি মানুষ যাতায়াত করতে পারবেন।

এ ব্যবস্থায় চলাচল করবে ৩৫টি ট্রেন। ঘণ্টায় এগুলোর গতিবেগ হবে ৩শ’ কিলোমিটার। এই পরিবহন নেটওয়ার্কে পাঁচটি স্টেশন থাকবে। স্টেশনের ভেন্যু হবে মক্কা, জেদ্দা, কিং আবদুল্লাহ ইকনোমিক সিটি, কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও মদিনা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026