বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০২

ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে ২০১৫ সালের চুক্তিই সর্বোত্তম: মে

ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে ২০১৫ সালের চুক্তিই সর্বোত্তম: মে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখতে তেহরানের সাথে বর্তমান চুক্তিটিই সর্বোত্তম বলে দাবি করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরোসা মে।

২০১৫ সালে ইরানের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে ব্রিটেন, জার্মান, চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি (জেসিপিওএ) স্বাক্ষর হয়। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মে বলেন, যতদিন ইরান জিসিপিওএ মেনে চলবে ততদিন আমরাও তাদের সাথে আছি।

যদিও একই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে গোলযোগ সৃষ্টি ও হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ নিয়ে আসেন। এমনকি তিনি ইরানকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরানের ওপর থেকে ৬ জাতি অবরোধ প্রত্যাহার করে নিলেও গত মে’তে ট্রাম্প চুক্তিটি থেকে নিজের দেশকে সরিয়ে নিয়েছেন।

চুক্তি ভঙ্গ করে তেহরানের ওপর নতুন করে আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। এমনকি আরো একটি চুক্তিতে ইরান রাজি না হলে তাদের ওপর আরো কঠোর অবরোধ আরোপেরও হুমকি দেয়া হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026