বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করার দাবী জানালেন এলাকাবাসীরা

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করার দাবী জানালেন এলাকাবাসীরা

নিউজ ডেস্ক: ২৬ সেপ্টেম্বর ২০১৮ গোলাপগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য ধারাবহর এলাকায় এসেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

ঐ সময় ধারাবহর এলাকায় অবস্থিত আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকাবাসীদের পক্ষ থেকে একটি আবেদন পত্র প্রদান করা হয়।

এতে ২০০৯ সালে প্রতিষ্ঠিত আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণের জন্য শিক্ষামন্ত্রী সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য ২৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ ঘটিকার সময় ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা (ইউকে) এর দানকৃত জমির উপর প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে গোলাপগঞ্জ উপজেলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

ঐ সময় মন্ত্রীকে ধারাবহর গ্রামে আসার জন্য ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীরা।

শিক্ষামন্ত্রীকে গোলাপগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য এলাকার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026