বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২০

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টি ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির প্রধান জেরেমি কোরবিন।

বুধবার বিকেলে লিভারপুলে দলীয় এক সম্মেলনে তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

জেরেমি করবিনের এ ঘোষণার পর উপস্থিতি বহু মানুষ ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।

এর আগে গত বছর লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেছিলেন, ব্রিটেনের পক্ষ থেকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। বেলফোর ঘোষণার শতবার্ষিকী উদযাপনেরও সমালোচনা করেছিলেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026